রসগোল্লা


"রসে ভরা নরম তুলতুলে, মুখে দিলেই দুঃখ কষ্ট ভুলে"

 মিষ্টি খেতে আমরা কে না ভালোবাসি! মিষ্টি হলো সেই খাবার যা মানুষের মনের আনন্দ, আতিথেয়তা ও ভালোবাসার প্রতীক। তাই বাংলার সংস্কৃতিতে মিষ্টির এক বিশেষ স্থান রয়েছে। প্রতিটি উৎসব, ধর্মীয়‌ কিংবা সামাজিক অনুষ্ঠানে মিষ্টি শুরুতে অথবা শেষে থাকবেই।তাই এটি শুধু খাবার নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।

বিভিন্ন অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলে এই মিষ্টি। এছাড়াও পরিবার পরিজনের সঙ্গে মিষ্টি ভাগাভাগি করার মাধ্যমে সম্পর্কও আরো গভীর ও ঘনিষ্ঠ হয়। আজকের আধুনিক সময়েও মিষ্টির জনপ্রিয়তা কমেনি।তাই চলুন জেনে নেওয়া যাক আদি মিষ্টির রাজা কোলকাতার সেই বিখ্যাত রসগোল্লার কথা...

কোলকাতার বিখ্যাত মিষ্টি রসগোল্লার খ্যাতি সারা বিশ্ব জুড়ে।১৮৬৮ সালে নবীন চন্দ্র দাস প্রথম রসগোল্লা তৈরি করেন।বর্তমানে বাগবাজার, নিউ মার্কেট এবং শ্যামবাজারে এটি বিশেষ জনপ্রিয়। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রসগোল্লার জনপ্রিয়তা বেশ চোখে পড়ার মতো।"নবীন চন্দ্র দাসকে" বলা হয় রসগোল্লার জনক। তাঁর রসগোল্লা এতোটাই জনপ্রিয় হয় যে, পরবর্তীতে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে।

রসগোল্লা তৈরির মূল উপাদান হলো -ছানা, দুধ, সুজি, চিনি। তারপর গোলাকার মন্ডকে চিনির রসে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি নরম তুলতুলে রসের গোল্লা।


পশ্চিমবঙ্গের সঙ্গে রসগোল্লা তৈরী নিয়ে ওড়িশা রাজ্যের একটা দ্বন্দ্ব ছিল।কারন হলো কোন রাজ্য প্রথম রসগোল্লা তৈরী করেছে? কিন্ত শেষমেশ ২০১৭ সালে পশ্চিমবঙ্গ "বাংলার রসগোল্লা" নামে GI (Geographical Indication) ট্যাগ পায়।

তাই এই রসগোল্লা শুধু মিষ্টিই নয়, এটি বাংলা ও বাঙালির আবেগ, ভালোবাসা, সংস্কৃতি ও গর্ব।

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Bhalooo hoyeche ✨

    ReplyDelete
  3. আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আজকালকার বিভিন্ন সাজানো গোছানো মিষ্টির কাছে রসগোল্লাকে আপাত দৃষ্টিতে দেখে বড় সাধারন একটি বস্তু মনে হয়। কিন্তু, যখন সেই সাজানো মিষ্টির সাথে সমান্তরালে রসগোল্লাকেও খাওয়া হয়। তখন পুরো ভাবনা টাই এক মুহূর্তে বদলে যায়।
    আর তারপর যদি সেটি গরম রসগোল্লা হয়, "আহা, কী খাইলাম, জন্ম জন্মান্তরেরও ভুলিব না।"

    ReplyDelete
  4. অসাধারণ হয়েছে

    ReplyDelete
  5. খুব সুন্দর হয়েছে

    ReplyDelete
  6. খুবই সুন্দর

    ReplyDelete
  7. ভিভে জল চলে এলো।

    ReplyDelete
  8. খুব সুন্দর ❤️

    ReplyDelete
  9. তথ্য সমৃদ্ধ পোস্ট 👍

    ReplyDelete
  10. আহা রসগোল্লা 🤤🤤🤤

    ReplyDelete
  11. কবে খাওয়াচ্ছিস বল ♥️

    ReplyDelete
  12. অসাধারণ রে

    ReplyDelete
  13. অসাধারণ রে

    ReplyDelete
  14. Ek treat due hain, yaad hain !! Rasgulla hi chahiye treat mein 🤤🤤

    ReplyDelete
  15. Druty Bandopadhyay11 August 2025 at 03:35

    রসগোল্লা খেতে খেতে তোর post পড়ছি, what a coincidence! 😂🤤♥️

    ReplyDelete
  16. উপযুক্ত শিরোনাম যথাযথ লেখা, এগিয়ে চল 👍

    ReplyDelete
  17. সুন্দর লিখেছিস ♥️

    ReplyDelete
  18. আহা আহা! 😋😋

    ReplyDelete
  19. Srijan Chatterjee12 August 2025 at 10:42

    Great Great 👍👍

    ReplyDelete
  20. Khub sundor ❤️

    ReplyDelete
  21. Khub valo🥰🥰

    ReplyDelete
  22. Aha aha ☺️☺️

    ReplyDelete
  23. Sundor lekha hoyeche 😊👍🏻

    ReplyDelete
  24. দারুন দারুন দারুন হয়েছে ❤️😃😃❤️😃❤️

    ReplyDelete

Post a Comment