বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা.....
পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলা শুধুই রাজরাজাদের ইতিহাস এবং সংস্কৃতির জন্য বিখ্যাত নয়। এছাড়াও সেই জেলা দুটি অনন্য মিষ্টির জন্য বিশেষভাবে বিখ্যাত। মিষ্টি দুটির নাম সীতাভোগ ও মিহিদানা। আসুন জেনে নিই এই দুটি মিষ্টির উৎপত্তি সম্পর্কে কিছু কথা... সীতাভোগ বাংলার এক বিখ্যাত মিষ্টি। ১৯০৪ সালে বড়লাট জর্জ ন্যাথানিয়েল কার্জন বর্ধমানের জমিদার বিজয়চাঁদ মহতাবকে মহারাজা খেতাব দিতে বর্ধমান ভ্রমণ করেন। তাই কার্জনের বর্ধমান আগমনকে স্মরণীয় করে রাখতে বিজয়চাঁদ মহতাব বর্ধমানের জনৈক মিষ্টি প্রস্তুতকারক ভৈরবচন্দ্র নাগকে একটি বিশেষ মিষ্টি প্রস্তুত করতে বলেন। ভৈরবচন্দ্র নাগ সেই উদ্দেশ্যে সীতাভোগ ও বর্ধমানের অপর বিখ্যাত মিষ্টি মিহিদানা তৈরী করেন। কথিত আছে যে কার্জন সীতাভোগ খেয়ে এতটাই খুশি হয়েছিলেন যে সমস্ত সরকারি অনুষ্ঠানে তিনি সীতাভোগ পরিবেশন করা বাধ্যতামূলক করেন। সীতাভোগের প্রধান উপাদান সীতাসের প্রজাতির একধরনের গোবিন্দভোগ চাল। কথিত আছে যে সীতাসের প্রজাতির গোবিন্দভোগ চাল থেকে প্রস্তুত হওয়ার কারণেই সীতাভোগের একটি নিজস্ব স্বাদ ও সুগন্ধ হয়। এই সীতাসের বর্ধমান জেলার এক বিশেষ অঞ্চলেই উৎপা...