জলভরা সন্দেশ...


পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে আছে জিভে জল আনা একেকটি মিষ্টির খাজানা।হুগলি নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক শহরের নাম চন্দননগর।এই চন্দননগরের ভৌগলিক অবস্থান‌ ছিলো ফরাসিদের জন্য বানিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ।তাই এর আগের নাম ছিলো ফরাসডাঙা। 

চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজার মাহাত্ম্য ও আলোকসজ্জা যেমন দিকে দিকে ছড়িয়ে আছে তেমনি এই শহরে এসেছেন অথচ জলভরা সন্দেশ খাননি এমন মিষ্টিপ্রেমী মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

জলভরা সন্দেশের আবিষ্কর্তা হলেন সূর্য কুমার মোদক। ১৮১৮ সালে তৈরি হয় এই মিষ্টি। এই মিষ্টি তৈরির গল্প লুকিয়ে আছে কড়াপাকের সন্দেশের মধ্যেখানে।

হুগলি শহরের ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় ছিলো বন্দ্যোপাধ্যায়দের জমিদার বাড়ি।সেই পরিবারের গিন্নিরা বায়না ধরলেন যে,জামাইষষ্ঠীর দিন ঠকাতে হবে জামাইদেরকে। তাঁদের এমন মিষ্টি খাওয়াতে হবে যে, মুখে দিয়েই তাঁরা বোকা বোনে যাবে। তারপর গিন্নিদের মন জোগাতে শেষপর্যন্ত ডাক পড়ে সূর্য কুমার মোদকের। সবকিছু শুনে শেষে মিষ্টি বানানোর দায়িত্ব তুলে নিলেন নিজ কাঁধে।

তারপর জামাইষষ্ঠীর দিন বন্দ্যোপাধ্যায় বাড়ির মেয়েরা জামাইয়ের পাতে তুলে দেয় সূর্য কুমার মোদকের তৈরি মিষ্টি জলভরা সন্দেশ। তালশাঁসের মতো আকারের বিশাল এই কড়াপাকের সন্দেশ রাজবাড়ির জামাইরা মনের আনন্দে যেই না কামড় দিয়েছেন,সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে গোলাপ জল ছিটকে পড়ে জামাইদের পাঞ্জাবিতে। এই মজার দৃশ্য দেখে লুটোপুটি খায় পরিবারের সব্বাই। কথিত আছে এই গোলাপ জল আসতো কনৌজ থেকে। এইভাবেই জন্ম হয় জলভরা সন্দেশ। যার গঠন তালের শাঁসের মতো।

Comments

  1. Wah! 🤤🤤

    ReplyDelete
  2. Excellent 👍👍👍

    ReplyDelete
  3. 👌👌👌👌

    ReplyDelete
  4. অঅঅঅসাধারণ লিখছো ♥️

    ReplyDelete
  5. Very good 👍🏻

    ReplyDelete
  6. ভাবতেই জিভে জল চলে এল 🤤🤤

    ReplyDelete
  7. একদিন তুই আর আমি খেতে যাবো, এখনও খাইনি এই মিষ্টিটা।

    ReplyDelete
  8. Priyanka Dastidar12 August 2025 at 05:27

    দারুন দারুন 🤤🤤

    ReplyDelete
  9. আরে আরে হেব্বি লিখেছিস তো! 👍♥️

    ReplyDelete
  10. আহা আহা 😋😋

    ReplyDelete
  11. Srijan Chatterjee12 August 2025 at 10:41

    জামাই হতে পারলাম না, আর জলভরা সন্দেশও আমার কপালে জুটিলো না! 😂♥️

    ReplyDelete
  12. ভালো লিখেছিস 👍

    ReplyDelete
  13. Excellent 👌👍

    ReplyDelete
  14. Favourite ❤️🫶🏻

    ReplyDelete
  15. ❤️❤️

    ReplyDelete
  16. খুব সুন্দর হয়েছে ❤️❤️❤️

    ReplyDelete
  17. বেশ ভালো লাগলো

    ReplyDelete
  18. Sankha Subhra Nag17 August 2025 at 07:26

    Darun 😃

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

রসগোল্লা

সরভাজা

জিলিপি...