জলভরা সন্দেশ...
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে আছে জিভে জল আনা একেকটি মিষ্টির খাজানা।হুগলি নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক শহরের নাম চন্দননগর।এই চন্দননগরের ভৌগলিক অবস্থান ছিলো ফরাসিদের জন্য বানিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ।তাই এর আগের নাম ছিলো ফরাসডাঙা।
চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজার মাহাত্ম্য ও আলোকসজ্জা যেমন দিকে দিকে ছড়িয়ে আছে তেমনি এই শহরে এসেছেন অথচ জলভরা সন্দেশ খাননি এমন মিষ্টিপ্রেমী মানুষ খুঁজে পাওয়া মুশকিল।
জলভরা সন্দেশের আবিষ্কর্তা হলেন সূর্য কুমার মোদক। ১৮১৮ সালে তৈরি হয় এই মিষ্টি। এই মিষ্টি তৈরির গল্প লুকিয়ে আছে কড়াপাকের সন্দেশের মধ্যেখানে।
হুগলি শহরের ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় ছিলো বন্দ্যোপাধ্যায়দের জমিদার বাড়ি।সেই পরিবারের গিন্নিরা বায়না ধরলেন যে,জামাইষষ্ঠীর দিন ঠকাতে হবে জামাইদেরকে। তাঁদের এমন মিষ্টি খাওয়াতে হবে যে, মুখে দিয়েই তাঁরা বোকা বোনে যাবে। তারপর গিন্নিদের মন জোগাতে শেষপর্যন্ত ডাক পড়ে সূর্য কুমার মোদকের। সবকিছু শুনে শেষে মিষ্টি বানানোর দায়িত্ব তুলে নিলেন নিজ কাঁধে।
তারপর জামাইষষ্ঠীর দিন বন্দ্যোপাধ্যায় বাড়ির মেয়েরা জামাইয়ের পাতে তুলে দেয় সূর্য কুমার মোদকের তৈরি মিষ্টি জলভরা সন্দেশ। তালশাঁসের মতো আকারের বিশাল এই কড়াপাকের সন্দেশ রাজবাড়ির জামাইরা মনের আনন্দে যেই না কামড় দিয়েছেন,সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে গোলাপ জল ছিটকে পড়ে জামাইদের পাঞ্জাবিতে। এই মজার দৃশ্য দেখে লুটোপুটি খায় পরিবারের সব্বাই। কথিত আছে এই গোলাপ জল আসতো কনৌজ থেকে। এইভাবেই জন্ম হয় জলভরা সন্দেশ। যার গঠন তালের শাঁসের মতো।
Aha aladai 🫠❤️
ReplyDeleteWah! 🤤🤤
ReplyDeleteExcellent 👍👍👍
ReplyDelete👌👌👌👌
ReplyDelete😋Darun 🤤
ReplyDeleteঅঅঅঅসাধারণ লিখছো ♥️
ReplyDeleteSundor ❤🌸
ReplyDeleteVery good 👍🏻
ReplyDeleteKhub bhalo
ReplyDeleteভাবতেই জিভে জল চলে এল 🤤🤤
ReplyDeleteOshadharon ❤️
ReplyDeleteSundor ❤
ReplyDeleteAha ki taste
ReplyDeleteএকদিন তুই আর আমি খেতে যাবো, এখনও খাইনি এই মিষ্টিটা।
ReplyDeleteএকদম 🥹❤️
Deleteদারুন দারুন 🤤🤤
ReplyDeleteআরে আরে হেব্বি লিখেছিস তো! 👍♥️
ReplyDeleteআহা আহা 😋😋
ReplyDeleteLovely 🌹
ReplyDeleteজামাই হতে পারলাম না, আর জলভরা সন্দেশও আমার কপালে জুটিলো না! 😂♥️
ReplyDeleteভালো লিখেছিস 👍
ReplyDeleteSundor
ReplyDeleteGreat concept 👏👏
ReplyDeleteExcellent 👌👍
ReplyDeleteNice
ReplyDeleteSundor re🥰
ReplyDeleteFavourite ❤️🫶🏻
ReplyDelete❤️❤️
ReplyDeleteখুব সুন্দর হয়েছে ❤️❤️❤️
ReplyDeleteবেশ ভালো লাগলো
ReplyDeleteDarun 😃
ReplyDelete