ছানাবড়া...

 
সাধারণত,আমাদের যখন অবাক কিংবা আশ্চর্য কিছু দেখে চোখ বড়ো বড়ো হয়ে যায় , তখন সেই বিস্ফারিত চোখের অপর নামই বাংলায় হয়ে যায় চোখ "ছানাবড়া হয়ে যাওয়া" আসুন জেনে নিই ছানাবড়ার কিছু কথা....

লালবাগের ছানাবড়া বাংলার মিষ্টির মধ্যে অন্যতম বিখ্যাত একটি মিষ্টি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে এই মিষ্টির আবির্ভাব। কারো কারো মতে কাশিমবাজারের রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর নির্দেশে খাগড়ার সোনাপট্টীর পটল সাহা নামের এক মিষ্টি ব্যবসায়ী এটি তৈরি করেন। আবার কেউ কেউ মনে করেন প্রায় ২০০ বছর আগে এই মিষ্টি আবিষ্কার করা হয়। লালবাগের একটি আদি মিষ্টির দোকানের মালিক ছিলেন নিমাই মন্ডল। তাঁর হাত ধরেই ছানাবড়ার পথচলা শুরু।

নিমাই মন্ডলের দোকান থেকেই সেইসময়ে নবাবের প্রাসাদে নিয়মিত ছানাবড়া সরবরাহ করা হতো। রুপোর থালায় এক মন বা দেড় মন সাইজের ছানাবড়া সাজিয়ে নবাবরা অতিথিদের অভ্যর্থনা জানাতেন এবং সেই দেখে নাকি অতিথিদের চোখ ছানাবড়া হয়ে যেতো। সেই থেকেই এর নাম ছানাবড়া। 

এই ছানাবড়ার জন্য প্রয়োজনীয় উপকরণ হলো- উৎকৃষ্ট ছানা, গাওয়া ঘি, বড়ো এলাচ, চিনি ও মিছরি। এটি সাধারনত গোল এবং চ্যাপটা দুইরকম আকারের হলেও গোল আকারের জনপ্রিয়তাটাই বেশি। ছানাবড়া তিনটি ধাপে তৈরি করা হয়- 
১: প্রথম ধাপে ছানাকে বেঁটে মিহি করে মন্ড তৈরি করা।
২: দ্বিতীয় ধাপে সেই মন্ডকে গাওয়া ঘি-য়ে ভাজা ।
৩: শেষ ধাপে চিনির রসে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখা।

ছানাবড়া সেকালের নবাবি আমলে তার বিশালতা নিয়ে যেমন সবাইকে অবাক করে দিতো ,ঠিক তেমনই বর্তমানেও দেশের নানা বিশিষ্ট মানুষের বহরমপুরের নিকটবর্তী লালবাগের বিশাল এই ছানাবড়া উপহার দেওয়ার প্রথাও বহুদিনের। স্বামী বিবেকানন্দ, সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনবকুমার মুখোপাধ্যায়, রাজীব গান্ধী সকলেই এই মিষ্টির প্রশংসা করেছেন।

সবশেষে বল যায় এই ছানাবড়া মিষ্টি প্রাচীন ও ঐতিহ্যবাহী মিষ্টি যা কিনা স্বাদবোধের এক নিখুঁত প্রতিচ্ছবিকে তুলে ধরে। তাই এই মিষ্টি শুধু স্বাদে নয়, আবেগেও মিষ্টি।

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Lobh samlabo kikore?

    ReplyDelete
  3. Delicious 😋

    ReplyDelete
  4. হুম, বেশ ভালো খেতে।

    ReplyDelete
  5. পড়ে খেতে ইচ্ছা করে যে

    ReplyDelete
  6. দারুন

    ReplyDelete
  7. পড়েই খেতে ইচ্ছে করছে 😋❤️🥰

    ReplyDelete
  8. 👏🏻👏🏻👏🏻

    ReplyDelete
  9. অসাধারণ লিখেছিস । 🌻❣️

    ReplyDelete
  10. লেখাটা পড়তে পড়তেই খেতে ইচ্ছা করছে,খুব সুন্দর হয়েছে লেখাটি

    ReplyDelete
  11. Wah re wah ♥️♥️

    ReplyDelete
  12. Darun likhechis Maa ♥️♥️

    ReplyDelete
  13. Valo valo ♥️

    ReplyDelete
  14. Khete hobe re ekdin dekhchi 👍

    ReplyDelete
  15. Chol ekdin kheye asi 🙂

    ReplyDelete
  16. Sundor 🎓

    ReplyDelete
  17. Baniye kobe khauabi bol 🤤

    ReplyDelete
  18. Thik thak likhechis 👍

    ReplyDelete
  19. Avantika Sengupta17 August 2025 at 07:55

    ভালো

    ReplyDelete
  20. Amrita Chakraborty17 August 2025 at 07:59

    প্রিয় একটা মিষ্টি 🤤

    ReplyDelete

Post a Comment