নবদ্বীপের লাল দই...
মাছে ভাতে প্রায় সব বাঙালির আভিজাত্য ধরা আছে শেষ পাতে। আবার এদিকে, শেষ ভালো যার তার নাকি সবটাই ভালো হতে বাধ্য। আর সেই শেষটা যদি হয় দই দিয়ে তাহলে ব্যাপারটা পুরো জমে ক্ষীর।কথায় আছে 'সবুরে মেওয়া ফলে' অর্থাৎ ধৈর্য ধরে কোনো কিছু অপেক্ষা করলে তার ফল মিষ্টি হয়। তাই এই দই পাতার সঙ্গে ধৈর্যের বিশেষ যোগ আছে। মিঠে দুনিয়ায় দইয়ের তাই বিশেষ কদর।
ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মিষ্টান্ন হলো নবদ্বীপ শহরের লাল দই। কিন্তু এই দই হঠাৎ লাল হতে গেলো কেন ! এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নবদ্বীপের আলাপচারিতায়। নদীয়ার নবদ্বীপে এই লাল দই খুবই জনপ্রিয়। জেনে নেওয়া যাক এই লাল দইয়ের ইতিহাস...
ইতিহাস তথ্য দেয় এই লাল দইয়ের উৎপত্তির সঠিক সাল জানা না গেলেও, ধারনা করা হয় যে ১৮ শতকের শেষদিকে এবং ১৯ শতকের শুরুতে এর প্রচলন শুরু হয়। নবদ্বীপ ছিলো বৈষ্ণব ধর্ম ও সংস্কৃত শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র। তখন সেখানে কীর্তন, ধর্মসভা ও পূজার আয়োজন চলতো নিয়মিত। এবং সেসব আনুষ্ঠানে এই মিষ্টান্ন বিতরন ছিলো একটি রীতি।
কারো মতে নবদ্বীপের ফাঁসিতলার দুই ব্যাবসায়ী কালী ঘোষ ও হরি ঘোষ লাল দইয়ের জনক। আবার কেউ বলেন সেই সময়ের জনপ্রিয় ময়রা কালীপদ মোদক লাল দইকে সর্বজনীন করে তোলেন। এই নিয়ে তর্ক বিতর্ক আছে এবং থাকবে..
জানা যায় ঢিমে আঁচে মোষের অথবা গোরুর দুধে অল্প অল্প জল দিয়ে অনেক সময় ধরে ফুটিয়ে দুধকে ঘন এবং লালচে করে তুলতেন কালী ঘোষ ও তার ভাই হরি ঘোষ। তারপর সেই বেশিরভাগ দই দিয়ে ঘোল তৈরি করতেন। সেই ঘোল তৈরির জায়গাটি লাল ঘোল নামে পরিচিত। দই আবার ঘন হয়ে গেলে তা ক্ষীর পর্যায়ে পোঁছায় । তাই কখনও কখনও এটিকে আবার ক্ষীর দইও বলা হয়।
এই দইয়ের আরেকটা নাম হলো চাক্কু দই। এই নামের পিছনেও একটা কারন আছে। দইয়ের গুনমান পরীক্ষা করার জন্য পাত্রটি উল্টে তার ঘনত্ব পরীক্ষা করা হয়। সেটি করা হয় চাক্কু অর্থাৎ ছুরি দিয়ে। সেই থেকেই এই নামকরন।
নবদ্বীপের লাল দই শুধু একটি মিষ্টান্ন নয়, এটি এক ঐতিহ্য, স্বাদ, এবং সংস্কৃতির প্রতীক। পশ্চিমবঙ্গের খাদ্যভাণ্ডারে এর একটি গর্বজনক স্থান রয়েছে।তাই অনুষ্ঠান বাড়ি থেকে পূজা পার্বণ সবেতেই এই দইয়ের উপস্থিতি লক্ষ করা যায়। আর তারপর শুধুই চোখ বুজে অমৃত ভক্ষণ।
Ahaaa
ReplyDeleteবাঙালির ইমোশন 😌❤️
ReplyDeleteঅসম্ভব সুন্দর। পড়েই জিভে জল চলে আসছে 😋😋
ReplyDeleteDarun
ReplyDeleteSundor ❤🌸
ReplyDeleteWoow darunn
ReplyDeleteAhaa misti doioo
ReplyDeleteNice
ReplyDeleteAhaaa 🫠❤️
ReplyDeleteআহা 🤤🤤
ReplyDelete👍🏻
ReplyDeleteYammy 🩷
ReplyDeleteVery good
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteValo hoyeche
ReplyDelete❤
ReplyDeleteBah ! Besh valo
ReplyDeleteKi mosti
ReplyDeleteKhub bhalo
ReplyDeleteGood work 👏❤️
ReplyDeleteএতে দই কম ক্ষীর বেশি।
ReplyDeleteদেখেই তো জিভে জল চলে এলো...
ReplyDeleteআর লেখাটাও অসম্ভব সুন্দর।🌻🌻🌻🌻❤️❤️❤️😃😃😃
ভালো ভালো
ReplyDelete😋😋
ReplyDeleteSundor sad ☺️
ReplyDeleteKobe khauabi 🤤
ReplyDelete😌😌
ReplyDeleteOreeeee oreee 🤤🤤
ReplyDeleteWah re
ReplyDeleteEto sundor likhechis!! ☺️☺️
ReplyDelete😌
ReplyDeleteকবে খাওয়াবে দিদি ? 🥹🥹
ReplyDeleteতোর কাছে একটা ট্রিট পাই আগে খাওয়া.... তারপর আমার পালা 😏😇
DeleteGreat post 😸
ReplyDeleteপোস্টটা পড়েই জিভে জল চলে এলো 🥹
ReplyDeleteValo valo
ReplyDelete