বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা.....


পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলা শুধুই রাজরাজাদের ইতিহাস এবং সংস্কৃতির জন্য বিখ্যাত নয়। এছাড়াও সেই জেলা দুটি অনন্য মিষ্টির জন্য বিশেষভাবে বিখ্যাত। মিষ্টি দুটির নাম সীতাভোগ ও মিহিদানা। আসুন জেনে নিই এই দুটি মিষ্টির উৎপত্তি সম্পর্কে কিছু কথা...

সীতাভোগ বাংলার এক বিখ্যাত মিষ্টি। ১৯০৪ সালে বড়লাট জর্জ ন্যাথানিয়েল কার্জন বর্ধমানের জমিদার বিজয়চাঁদ মহতাবকে মহারাজা খেতাব দিতে বর্ধমান ভ্রমণ করেন। তাই কার্জনের বর্ধমান আগমনকে স্মরণীয় করে রাখতে বিজয়চাঁদ মহতাব বর্ধমানের জনৈক মিষ্টি প্রস্তুতকারক ভৈরবচন্দ্র নাগকে একটি বিশেষ মিষ্টি প্রস্তুত করতে বলেন। ভৈরবচন্দ্র নাগ সেই উদ্দেশ্যে সীতাভোগ ও বর্ধমানের অপর বিখ্যাত মিষ্টি মিহিদানা তৈরী করেন। কথিত আছে যে কার্জন সীতাভোগ খেয়ে এতটাই খুশি হয়েছিলেন যে সমস্ত সরকারি অনুষ্ঠানে তিনি সীতাভোগ পরিবেশন করা বাধ্যতামূলক করেন। 


সীতাভোগের প্রধান উপাদান সীতাসের প্রজাতির একধরনের গোবিন্দভোগ চাল। কথিত আছে যে সীতাসের প্রজাতির গোবিন্দভোগ চাল থেকে প্রস্তুত হওয়ার কারণেই সীতাভোগের একটি নিজস্ব স্বাদ ও সুগন্ধ হয়। এই সীতাসের বর্ধমান জেলার এক বিশেষ অঞ্চলেই উৎপাদিত হয়। এবং এই চাল গুঁড়ো করে তাতে পরিমানমতো ছানা মিশিয়ে দুধ দিয়ে মাখা হয়। তারপর একটি বাসমতী চালের আকৃতির মত ছিদ্রযুক্ত পিতলের পাত্র থেকে সেই মিশ্রণকে গরম চিনির রসে ফেলা হয়। এর ফলে সীতাভোগ অনেকটা বাসমতীর চালের ভাতের মত দেখতে লম্বা সরু সরু দানাযুক্ত হয়। এর সাথে ছোটো ছোটো গোলাপজাম এবং কখনো কখনো কাজুবাদাম ও কিশমিশ মিশিয়েও পরিবেশন করা হয়।

এবার আসি মিহিদানার কথায়....

মিহিদানার প্রধান উপাদান হলো চাল। মিহিদানা প্রস্তুতিতে সাধারণত গোবিন্দভোগ চাল, কামিনীভোগ অথবা বাসমতী চাল ব্যবহার করা হয়। চাল গুঁড়ো (যাকে স্থানীয়ভাবে সবেদা বলা হয়) করে তার সাথে বেসন, ঘি, চিনি এবং জাফরান মেশানো হয়। তারপর জল মিশিয়ে একটি থকথকে মিশ্রণ তৈরী করা হয়। এবং একটি ছিদ্রযুক্ত পেতলের পাত্র থেকে সেই মিশ্রণ কড়াইতে ফুটন্ত গাওয়া ঘিতে ফেলা হয়। তারপর দানাগুলি কড়া করে ভেজে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে চিনির রসে রাখা হয়। তারপর নামিয়ে নিলেই তৈরি মিহিদানা।
তাই সবশেষে বলা যায়, বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা শুধুই দুটি মিষ্টি নয়, বাঙালি খাদ্যসংস্কৃতির গর্ব। ঐতিহ্য, স্বাদ এবং সৃষ্টিশীলতার এক অপূর্ব নিদর্শন। তাই যে কোনো উৎসব বা শ্রদ্ধেয় অতিথিকে আপ্যায়নের ক্ষেত্রে এই মিষ্টির গুরুত্বকে অস্বীকার করা যায় না।

Comments

  1. Khub valo🥰🥰

    ReplyDelete
  2. Good 😊👍🏻

    ReplyDelete
  3. অসম্ভব সুন্দর এবং সুস্বাদু ❤️😀

    ReplyDelete
  4. ✨👏🏻👏🏻👏🏻

    ReplyDelete
  5. যতই বলবো কম হয়ে যাবে। দারুন খেতে আর দারুন হয়েছে লেখা..❣️❣️

    ReplyDelete
  6. ধন্যবাদ! আমার Suggest করা মিষ্টি নিয়ে পোষ্ট লেখার জন্য! ☺️

    ReplyDelete
  7. Are bandhobi ki likhechis re! 😋😋

    ReplyDelete
  8. Chol ekdin khaua 😌

    ReplyDelete
  9. 🤤🤤🤤

    ReplyDelete
  10. Kya likha hain yaar ♥️

    ReplyDelete
  11. Samir Kumar Mondal17 August 2025 at 07:53

    Baniye khauabi kobe Maa ! 🤤

    ReplyDelete
  12. Bhalo likhechis

    ReplyDelete
  13. Amrita Chakraborty17 August 2025 at 07:59

    Excellent 👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

রসগোল্লা

সরভাজা

জিলিপি...